ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রিকালে তিনজনকে আটক করেছে র্যাব।
ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাত সাড়ে ৮টায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটকরা হলেন- নারায়নপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. হিরণ মিয়া (৩৬), রাধানগর গ্রামের মৃত আব্দুল আউয়াল ভুইয়ার ছেলে মো. সোহেল ভুইয়া (৩৮), দেবগ্রামের মৃত আবু আব্বাস মিয়ার ছেলে মো. শাহেন শাহ শিপু (৪৬)।
তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৯৮টি টিকিট এবং টিকিট বিক্রির ১৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৩৭ টাকা ৫৫০ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।