মন্ত্রী ও উচ্চশ্রেণির জন্য ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে: মির্জা ফখরুল

সরকারের মন্ত্রী ও সমাজের উচ্চশ্রেণির মানুষের জন্য করোনার ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

বিএনপি মহাসচিব অভিযোগ করে আরও বলেন, করোনার টিকা সংগ্রহ ও বিতরণে সরকারের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। সাধারণ মানুষ কীভাবে ও কখন ভ্যাকসিন পাবে সরকার তা বলছে না।

এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ জানুয়ারি সারাদেশে থানা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।