সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির পাশেই বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে মিলন মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল (চার হাটি) গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রবিবার সকালে নিজ বাড়ির পাশে গাছের আগাছা কাটার জন্য মিলন মিয়া গাছে উঠলে পল্লী বিদ্যুতের লাইনে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।