উন্মোচিত হলো ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ)-এর লোগো। শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই লোগো উন্মোচন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
আনন্দবাজার জানায়, প্রতি বছর নভেম্বরে শুরু হয় কলকাতায় চলচ্চিত্র উৎসব হয়। কিন্তু এ বছর করোনার কারণে জানুয়ারিতে এই উৎসব অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি আয়োজন হবে উদ্বোধনী অনুষ্ঠানের। আগামী ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি কলকাতা জুড়ে চলবে এই ছবির মেলা।
তারই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। সেখানেই চলচ্চিত্র উৎসবের লোগো উন্মোচন করা হয়। সোশ্যাল মিডিয়ায় লোগো উন্মোচন অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেন কেআইএফএফ কমিটির চেয়ারম্যান পরিচালক রাজ চক্রবর্তী। ক্যাপশনে লিখেন, “ছবি দেখার জন্য বুকমাই শো-এর ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে পারবেন আপনারা।”
লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী পাওলি দাম, পরিচালক রাজ চক্রবর্তী, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন প্রমুখ।