বিসিকের সিআইডিডি প্রকল্প এবং উন্নয়ন সহযোগী নিউট্রিশন ইন্টারন্যাশনালের (এনআই) উদ্যোগে চড়ষরপু অফাড়পধপু ডড়ৎশংযড়ঢ় ড়হ টহরাবৎংধষ ঝধষঃ ওড়ফরুধঃরড়হ (টঝও) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব কে এম আলী আজম, বিশেষ অতিথি শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত সচিব (বিসিক, এসএমই ও বিটাক) কাজী সাখাওয়াত হোসেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও সরবারহ নিশ্চিতকরণের জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, আগামীতে কীভাবে আয়োডিনযুক্ত লবণ সহজলভ্য করা যায় তার ব্যবস্থা নেবে শিল্প মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি।