রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৮শ’ পিস ইয়াবা, ১২৭ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ৯২৭ গ্রাম গাঁজা ও ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩৫টি মামলা দায়ের হয়েছে।