দক্ষিণ কোরিয়ায় জন্মের চেয়ে মৃত্যুহার বেশি

দক্ষিণ কোরিয়ায় ২০২০ সালে মানুষের জন্মের তুলনায় মৃত্যু বেশি ছিল। দেশটিতে এমন ঘটনা এবারই প্রথম। সংকট উত্তরণে দেশটির সরকার তাদের নীতিমালায় ‘মৌলিক পরিবর্তন’ আনতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

বিশে^ কম জন্মহারের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার অবস্থান শীর্ষে। গত বছর দেশটিতে মাত্র ২ লাখ ৭৫ হাজার ৮০০ শিশুর জন্ম হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ১০ শতাংশ কম। আর গত বছর দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ৭৬৪ জনের।

স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থায় সরকারি ব্যয় ও অবসরকালীন ভাতার পরিমাণ বাড়াতে চাপের মুখে রয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তবে এর পাশাপাশি তরুণ প্রজন্মের সংখ্যা কমতে থাকায় লোকবলেরও সংকট দেখা দিয়েছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতিতে।