চলতি মাসে দেশে করোনার ভ্যাকসিন আসবে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, ‘এই মাসের শেষের দিকে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে। সরকার জনগণকে তা ফ্রিতে দেওয়ার চেষ্টা করছে।’ গতকাল সোমবার কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মাহাবুবউল আলম হানিফ করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যেরও সমালোচনা করেন।

হানিফ বলেন, যখন বড় বড় রাষ্ট্র করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে তখন সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা দিয়ে করোনা দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়েছেন।