রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬৯৭ পিস ইয়াবা, ২৬৩ দশমিক ৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১৬০ গ্রাম গাঁজা, দেশী মদ ২৫ বোতল ও ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা করা হয়েছে।