নাগরিকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ

বিশ্বকাপ ফুটবলের পর আবারও নাগরিক টিভি স্টেডিয়ামের রুদ্ধশ্বাস খেলাকে টেলিভিশনের ছোট পর্দায় নিয়ে আসছে। বছরের শুরুতেই নাগরিকের সঙ্গে দর্শকেরা আবারও মেতে উঠবেন ক্রিকেট-আনন্দে।

শিগগিরই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইতিমধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই সফরে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় শুরু হতে যাওয়া বাংলাদেশের হোম সিরিজটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। একই সঙ্গে সিরিজটি সম্প্রচার করবে টি-স্পোর্টসও।

নাগরিক টিভি আশা করছে, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটির সম্প্রচারের মধ্য দিয়ে দর্শকদের সঙ্গে তার সম্পর্ক নতুন মাত্রা ও গতি পাবে।