ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স আপোলিনারিও। খেলেন পর্তুগালের তৃতীয় বিভাগের দল এফসি আলভেরকার হয়ে। গত রবিবার দলের ম্যাচে মাঠেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় এই ২৪ বছর বয়সী ফুটবলারের। তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয় অ্যালেক্সকে। সেই থেকেই কোমায় ছিলেন। চার দিন পর না ফেরার দেশেই চলে গেলেন এই ফুটবলার। ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর হয়ে খেলা এই ফুটবলার গত বছর জানুয়ারিতে পর্তুগালের ক্লাবটিতে যোগ দেন। অ্যালেক্সের সম্মানে আলভেরকা ও ইউনাইও আলমেইরিম ক্লাবের খেলাটি রবিবারই স্থগিত রাখা হয়।