ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটাই জানিয়েছে সুইজারল্যান্ডের একটি দৈনিক। তবে সংবাদে বলা হয় গুরুতর কিছু হয়নি ব্লাটারের। ৮৪ বছর বয়সী ব্লাটারের মেয়ে কোরিন ব্লাটান জানান, ‘আমার বাবা হাসপাতালে আছে। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তার এখন পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন। সবার কাছে তার একাকিত্ব কামনা করছি।’ ফিফা প্রেসিডেন্ট হিসেবে টানা ১৭ বছরের দায়িত্বকাল শেষে ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে সরে দাঁড়াতে হয় ব্লাটারকে।