রূপগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক পোশাক শ্রমিককে (২২) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার রাতে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক। এদিন রাতেই শাহিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাহিন কিশোরগঞ্জ সদর থানার বীর ধামপাড়া এলাকার মো. হারুন বীর এর ছেলে শাহিন বীর (২৬)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। গত পয়লা জানুয়ারি ১ জানুয়ারি দিবাগত রাত ১২ টার দিকে তার কর্মস্থল থেকে বেড়িয়ে বাড়ি ফিরতে শাহিন নামে এক যুবকের রিকশায় উঠে। এ সময় তারা খালপাড় এলাকায় পৌঁছালে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে মুখ হাত-পা বেঁধে ওই পোশাক শ্রমিককে ধর্ষণ করে শাহিন বীর। এ ঘটনায় ওই নারী গত ৮ জানুয়ারি রাতে বাদী হয়ে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শাহিন নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।