অষ্টম শ্রেণি : গার্হস্থ্যবিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

রোগ সম্পর্কে সতর্কতা

১. ডায়রিয়া হলে কী খেতে হবে বেশি করে?

ক. শরবত                       খ. বিশুদ্ধ পানি

গ. খাবার স্যালাইন           ঘ. ডাবের পানি

২. একটা খাবার স্যালাইন কতক্ষণ রেখে খাওয়া যায়?

ক. ৬     খ. ৭      গ. ৮      ঘ. ১২

৩. ইনফ্লুয়েঞ্জা কী ধরনের রোগ?

ক. খাদ্যবাহিত     খ. ভাইরাসজনিত

গ. পানিবাহিত     ঘ. চর্মজনিত

৪. ইনফ্লুয়েঞ্জার ভাইরাস শরীরে প্রবেশ করার কত ঘণ্টার মধ্যে রোগটি প্রকাশ পায়?

ক. ১৮-৫০                      খ. ১৮-৬২

গ. ১৮-৭২                      ঘ. ১৮-৭৮

৫. শিশুদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা কত দিন স্থায়ী হয়?

ক. ৩-৫              খ. ৫-৭

গ. ৭-৯              ঘ. ৯-১১

৬. বয়স্কদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা কত দিন স্থায়ী হয়?

ক. ৩-৫              খ. ৫-৭

গ. ৭-৯              ঘ. ৯-১১

৭. ইনফ্লুয়েঞ্জা রোগের প্রকোপ বেশি হয়

ক. গ্রীষ্মকালে       খ. বর্ষাকালে

গ. শীতকালে       ঘ. বসন্তকালে

৮. ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ

র. অধিক জ্বর  রর. সর্দি-কাশি  ররর. গলাব্যথা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                 ঘ. i, ii ও iii

৯. মানুষের অন্ত্রে পরজীবীরূপে থাকে

ক. ইনফ্লুয়েঞ্জা      খ. যক্ষ্মা

গ. হাম               ঘ. কৃমি

১০. আমাদের দেশে কৃমিতে বেশি আক্রান্ত হয় কারা?

ক. শিশুরা                       খ. বৃদ্ধরা

গ. বয়স্করা                      ঘ. প্রাপ্তবয়স্করা

১১. শিশুর জন্য মারাত্মক স্বাস্থ্য সমস্যা

ক. ইনফ্লুয়েঞ্জা      খ. কৃমি

গ. হাম               ঘ. সর্দি-কাশি

১২. শিশুরা কয় ধরনের কৃমি দ্বারা আক্রান্ত হয়?

ক. ২     খ. ৩      গ. ৪      ঘ. ৫

১৩. যে কৃমি দেখতে গোলাকার, আকারে বড় ও কেঁচোর মতো, সেটি হলো

ক. গোল কৃমি       খ. সুতা কৃমি

গ. বক্র কৃমি         ঘ. ফিতা কৃমি

১৪. গোল কৃমির ডিম মানুষের শরীরে প্রবেশ করে

ক. চাল ও ডালের মাধ্যমে

খ. মাছ ও মাংসের মাধ্যমে

গ. রান্না করা তরকারির মাধ্যমে

ঘ. কাঁচা শাকসবজি ও ফলের মাধ্যমে

১৫. কোন কৃমিটি সবচেয়ে ছোট?

ক. ফিতা কৃমি      খ. সুতা কৃমি

গ. গোল কৃমি       ঘ. বক্র কৃমি

১৬. অপুষ্টি ও রক্তশূন্যতা দেখা যায়

ক. হাম হলে        খ. মাম্পস হলে

গ. কৃমি হলে        ঘ. সর্দি হলে

উত্তর

১. গ ২. ঘ ৩. খ ৪. গ ৫. খ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. গ