নাটোর সাংবাদিক সমিতি, ঢাকা

সভাপতি দীপঙ্কর সম্পাদক এমদাদ

নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার ২০২১-২২ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী ও সাধারণ সম্পাদক যুগান্তরের সহসম্পাদক এমদাদুল হক। গত শুক্রবার রাজধানীতে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। নির্বাচিত অন্যরা হলেন : সহসভাপতি কামরুল হাসান সবুজ (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (ডিবিসি), কোষাধ্যক্ষ আলতাফ হোসেন (মানবজমিন), প্রচার সম্পাদক আতিকা রহমান (আরটিভি), সদস্য মাহমুদুল হক খোকন (চলনবিল প্রবাহ) ও আবু খালিদ  অ্যাপোলো (ঢাকা পোস্ট)। সভায় সংগঠনের পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তারা হলেন : নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান জাকিয়া সুলতানা, কল্লোল ফাউন্ডেশনের সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি ও বাংলাদেশ টেলিভিশনের সুপারিনটেনডেন্ট (প্রশাসন) আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তি।