আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে সারা জাতির সামনে ৩০ দিনের সময় দেব। এ বিষয়ে কারও আপত্তি আছে কি-না তা দেখা হবে। আপত্তি না থাকলে খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করব ২৮ ফেব্রুয়ারির মধ্যে। ২৬ মার্চ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। তবে কারও যদি তদন্তাধীন কোনো বিষয় থাকে তাহলে সেগুলো বাদ থাকবে। পরবর্তীকালে তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হলে তালিকায় তাদের নাম সংযুক্ত হবে।’ গতকাল শনিবার বিকেলে গাজীপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মোজাম্মেল হক।