গাড়ি চুরি ও দোকান লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- সিদ্দিকুর রহমান, নুরু মিয়া, হেমায়েত হোসেন ওরফে হিমু ও আবুল বাশার।
রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে একটি করে প্রাইভেটকার, মোটরসাইকেল, তালা কাটার যন্ত্র, ল্যাগেজ, মোবাইল ফোন ও ১৯টি কাটা তালা উদ্ধার করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ৬ জানুয়ারি মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। তার তদন্তের সূত্র ধরে এদের গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ।