রূপগঞ্জে আ. লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

রবিবার বিকেলে রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ২১ নম্বর সেক্টরে পূর্বাচল কুঁড়েঘরসংলগ্ন মাঠে এ সভা হয়।

দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন ভূঁইয়া, রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। প্রধানমন্ত্রীর দৃঢ়প্রত্যয়ে আজ পদ্মা সেতু দৃশ্যমান। সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন রফিকুল ইসলাম রফিক।