চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারের ক্ষেত্রে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘সব প্রার্থীর জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা ছিল। অথচ দেখা যাচ্ছে সরকারি দলের প্রার্থী নির্বাচনী প্রচারে পুলিশ সাপোর্ট ও প্রশাসনিক সুবিধা পাচ্ছেন। প্রতিদিন ৩০-৩৫টি গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। এটাকে কি লেভেল প্লেয়িং বলা যায়?’ রবিবার দুপুরে নগরীর পাঁচলাইশ ৩নং ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। ডা. শাহাদাত বলেন, ‘তারপরও আমরা চাই একটি সুন্দর, সুষ্ঠু ভোট হোক। তারা যদি এসব অনিয়ম করে, তাহলে ভোটারদের কেন্দ্রে যেতে অনীহা সৃষ্টি হবে।’