আজ রাতে প্ল্যাটফর্মে টিটি ও সুকন্যা

কলকাতা থেকে আসা ট্রেন থামলো প্ল্যাটফর্মে। অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে লাগেজ নিয়ে নামলো সুকন্যা। হুট করে এক ছিনতাইকারী উড়ে এসে ছোঁ মেরে তার হাতব্যাগ নিয়ে দৌঁড় দেয়। সুকন্যাও কম না, ধরে ফেললো ছিনতাইকারীকে; হুলুস্থুল কান্ড।

ঘটনাস্থলে টিটি এসে হৈচৈ শুরু করলে সুকন্যাও ছেড়ে কথা বললো না।

এবার সুকন্যা ২৬ নং প্ল্যাটফর্মের একটা বেঞ্চে গিয়ে বসলো। সে কলকাতা থেকে অভির জন্য এ দেশে এসেছে। কিন্তু অভির মোবাইল নম্বর বন্ধ। অপেক্ষা করতে করতে প্রায় রাত।

সামনে দিয়ে সেই টিটি যাচ্ছিল দেখে তার কাছে সাহায্য প্রার্থনা করে সুকন্যা। এবার টিটি নিজেই ভয় পায়। টিটির কাছে সমস্ত ঘটনা খুলে বলে বিদেশি তরুণী।

এমনই গল্পে নির্মিত একক নাটক ’২৬ নং প্ল্যাটফর্ম’। নাভিল আহমেদ অভির রচনা ও পরিচালনায় প্রধান দুই চরিত্রে আছেন আফরান নিশো ও সালহা খানম নাদিয়া।

সোমবার রাত সাড়ে নয়টা এনটিভিতে প্রচার হবে ’২৬ নং প্ল্যাটফর্ম’।