বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ফ্রিডম ফাইটারস ফাউন্ডেশন এ সম্মাননার আয়োজন করে।

সম্মাননা প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন- শর্মিলা বেগম, দীপা দেবী, ফিরোজা বেগম, সালেহা খাতুন, আশা তালুকদার ও তাহমিনা খানম।  

সংগঠনটির চেয়ারম্যান ড. এসএম জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি অত্যন্ত স্মরণীয়। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফেরার মধ্য দিয়ে স্বাধীনতা পরিপূর্ণ হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বঙ্গবন্ধু স্যাটেলাইট)- এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।