রায়পুরায় ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ বইয়ের মোড়ক উন্মোচন

নরসিংদীর রায়পুরায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

গত শনিবার সকালে রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মুক্তিযুদ্ধের সংগঠক এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন ও চিত্রপ্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সাদেক, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার প্রমুখ।