রূপগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধে জের ধরে একটি আবাসন প্রকল্পের সাইট অফিসে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা ব্যবসাপ্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কেয়ারটেকারকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনায় আবাসন প্রকল্পের ইনচার্জ কবির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।