সপ্তম শ্রেণি : বিজ্ঞান

বিষয় : নিম্নশ্রেণির জীব

বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

১. ভাইরাসের দেহে কোনটি বিদ্যমান?

ক. কোষপ্রাচীর     খ. প্লাজমালেমা

গ. নিউক্লিয়াস      ঘ. আমিষ আবরণ

২. কোনটি প্রকৃত পরজীবী?

ক. ভাইরাস                     খ. ব্যাকটেরিয়া

গ. ছত্রাক                        ঘ. শৈবাল

৩. কোনটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে?

ক. ছত্রাক                        খ. শৈবাল

গ. অ্যামিবা                     ঘ. ভাইরাস

৪. এন্টামিবা কয়টি উপায়ে বংশবৃদ্ধি করে?

ক. ২     খ. ৩      গ. ৪      ঘ. ৫

৫. প্রোটোজোয়া কোন ধরনের অণুজীব?

ক. অকোষীয়       খ. বহুকোষীয়

গ. প্রকৃতকোষী     ঘ. আদিকোষী

৬. পটাশিয়ামের উৎস কোনটি?

ক. সামুদ্রিক শৈবাল           খ. ছত্রাক

গ. পুকুরের শৈবাল            ঘ. অ্যামিবা

৭. সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও ভোজী উদ্ভিদকে কী বলে?

ক. শৈবাল                       খ. অ্যামিবা

গ. ছত্রাক                        ঘ. বটগাছ

৮. পাউরুটি ফোলাতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক. শৈবাল                       খ. ছত্রাক

গ. ব্যাকটেরিয়া     ঘ. ভাইরাস

৯. প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

ক. এক্যারিওটা     খ. ইউক্যারিওটা

গ. প্রোকারিওটা    ঘ. এককোষীয়

১০. কোন রোগ একবার হলে আর নিরাময় হয় না?

ক. যক্ষ্মা              খ. ইনফ্লুয়েঞ্জা

গ. এইডস                       ঘ. হাম

১১. নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?

ক. স্পাইরিলাম     খ. ব্যাসিলাস

গ. কক্কাস                        ঘ. কমা

১২. শৈবাল ব্যবহৃত হয়

i. আইসক্রিম প্রস্তুতকরণে

ii. মাছ চাষের ক্ষেত্রে

iii. আয়োডিনের উৎস হিসেবে

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                 ঘ. i, ii ও iii

১৩. কোনটি অকোষীয় অণুজীব?

ক. ভাইরাস                     খ. শৈবাল

গ. ছত্রাক                        ঘ. ব্যাকটেরিয়া

১৪. রক্তামাশয় রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?

ক. স্পাইরিলাম     খ. ব্যাসিলাস

গ. কক্কাস                        ঘ. কমা

১৫. কোন অণুজীব জিন প্রকৌশলের মূলভিত্তি?

ক. ভাইরাস                     খ. শৈবাল

গ. ছত্রাক                        ঘ. ব্যাকটেরিয়া

১৬. ছত্রাক ব্যবহৃত হয়

i. ওষুধ তৈরিতে

ii. পাউরুটি তৈরিতে

iii. খাদ্য হিসেবে

ক. i ও ii                    খ. i ও iii

গ. ii ও iii                 ঘ. i ii ও iii

১৭. আখের লাল পচা রোগের জন্য দায়ি কোনটি?

ক. ভাইরাস                     খ. শৈবাল

গ. ছত্রাক                        ঘ. ব্যাকটেরিয়া

উত্তর

১. ঘ, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. খ, ১০. গ, ১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. গ

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. প্রকৃত পরজীবী কী?

উত্তর : যেসব পরজীবী জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে জীবনের লক্ষণ দেখায় না তাদের প্রকৃত পরজীবী বলে।

২. পরভোজী কাকে বলে?

উত্তর : যেসব জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য জীবদেহের ওপর নির্ভর করে তাকে পরভোজী বলে।

৩. সিস্ট কী?

উত্তর : এন্টামিবা প্রতিকূল পরিবেশে গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহকে ঢেকে ফেলে। এ অবস্থায় এদের সিস্ট বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১. ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন?

উত্তর : ছত্রাককে মৃতজীবী বলা হয় কারণ-

ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা মূলত মৃত জীবদেহ বা জৈব পদার্থ পূর্ণ মাটিতে জন্মায় এবং খাদ্য সংগ্রহ করে বলে এদের মৃতজীবী বলা হয়।

২. ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন?

উত্তর : ভাইরাস সরলতম জীব। ভাইরাসের দেহে কোষপ্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। একারণে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়।