লিবার্তাদোরেসের ফাইনালে পালমেইরাস

প্রথম লেগে পালমেইরাস ৩-০ গোলে জিতে এগিয়ে। ফিরতি লেগে ২-০ গোলে রিভার প্লেট এগিয়ে। সাও পাওলোর আলিয়াঞ্জ পার্কিতে একবার ভিএআর পক্ষে গেছে পালমেইরাসের। ১৩ মিনিটের ইনজুরি টাইমের শেষ মুহূর্তে রিভার প্লেটের আরেকটি পেনাল্টির দাবি ভিএআরে নাকচ হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচে ব্রাজিলিয়ানরা। পেনাল্টি হলেই ৩-৩ সমতা হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

৩-২ গোলের এমন নাটকীয় জয়ে শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের ফাইনালে উঠেছে ব্রাজিলের পালমেইরাস। প্রতিপক্ষ কি ব্রাজিলের সান্তোস নাকি আর্জেন্টিনার বোকা জুনিয়র্স তা নির্ধারিত হয়েছে আজ ভোরে দুদলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে। প্রথম লেগ গোলশূন্য ছিল। ৩০ জানুয়ারি ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে হবে ফাইনাল।

খেলার ২৯ মিনিটে উরুগুয়ের প্লেমেকার নিকোলাস দে লা ক্রুজের কর্নারে হেডে রিভারপ্লেটকে এগিয়ে নেন প্যারাগুইয়ান সেন্টারব্যাক রোহাস। বিরতির মিনিটখানেক আগে আসে রিভারের দ্বিতীয় গোল। ডান দিক থেকে দে লা ক্রুজের ক্রসে হেড করে এবার গোল কলম্বিয়ান রাফায়েল বোরের। ৭৩ মিনিটে রোহাসকে উরুগুয়ের রেফারি লালকার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় রিভার প্লেট। বার্তা সংস্থা এএফপি’র এই সিদ্ধান্তকে বর্ণনা করেছে ‘নিষ্ঠুর’ সিদ্ধান্ত বলে। তার কিছুক্ষণ পর ভিএআর বাঁচিয়ে দেয় পালমেইরাসকে। তাদের আলান এমপেরোউর রিভারের মাতিয়াস সুয়ারেজকে বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরে আবার সিদ্ধান্ত আসে, পেনাল্টি হয়নি। ম্যাচের বিভিন্ন সময়ে নাটকে সময়ক্ষেপণ হওয়ায় যোগ করা সময় দাঁড়ায় ১৩ মিনিট। তাতে শেষ মুহূর্তে রিভারের একটি পেনাল্টির দাবি ভিএআরে লম্বা সময় ধরে পরীক্ষার পর বাতিল হয়।