চসিক কাউন্সিলর প্রার্থীসহ ১১ জন রিমান্ডে

চট্টগ্রামে নির্বাচনী সংঘাতে একজন নিহতের ঘটনায় করা মামলায় পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের ওরফে মাছ কাদেরসহ ১১ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন শুনানি শেষে এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) পরিদর্শক মো. শাহাদাত হোসেন।

আবদুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন- এম কে কবির হেলাল উদ্দিন (৪০), ওবায়দুল কবির মিন্টু (৪০), আসাদুজ্জামান নূর রায়হান (২৯), ইমরান হোসেন ডলার (২৪), দিদার উল্লাহ (৪৮), মিনহাজ হোসেন ফরহাদ (২০), শহীদুল আলম সাহেদ (৩৭), জাহিদুল আলম জাহিদ (২৫), শহিদুল ইসলাম (৩৩), আব্দুর রহমান (৪৪)।