গল্প : কাবুলিওয়ালা
১. ছোটদের জন্য লেখা রবীন্দ্রনাথের বিভিন্ন রচনা কী নামে সংকলিত হয়েছে?
ক. কাবুলিওয়ালা খ. শিশু
গ. কৈশোরক ঘ. সঞ্চয়িতা
২. এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. অমর্ত্য সেন
গ. অভিজিৎ রায় ঘ. কাওয়াবাতা
৩. ‘কাবুলিওয়ালা’ গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে?
ক. রহমত খ. মিনির মা
গ. রামদয়াল ঘ. মিনির বাবা
৪. মিনি আগডুম-বাগডুম খেলা রেখে কোথায় ছুটে গেল?
ক. দরজার ধারে খ. জানালার ধারে
গ. বারান্দার ধারে ঘ. উঠানের ধারে
৫. ‘কাবুলিওয়ালা’ গল্পের কথক সকালবেলায় নভেলের কততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন?
ক. একাদশ খ. দ্বাদশ
গ. চতুর্দশ ঘ. সপ্তদশ
৬. মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন?
ক. মিনি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে
খ. রহমতকে কারাগারে যেতে দেখে
গ. মিনির সঙ্গে রহমতের দেখা না পাওয়ায়
ঘ. রহমতের মেয়ের কথা ভেবে
৭. ‘দুহিতা’ শব্দের অর্থ কী?
ক. বোন খ. ভাগনি
গ. স্ত্রী ঘ. কন্যা
৮. ‘খোবানি’ বলতে কী বোঝায়?
ক. বাদামজাতীয় ফল
খ. কমলাজাতীয় ফল
গ. মিষ্টিজাতীয় ফল
ঘ. টকজাতীয় ফল
৯. রামদয়াল কাককে কী বলে?
ক. কাক খ. কৌয়া
গ. কাউয়া ঘ. কা কা
১০. রহমতের জামার ভেতর থেকে বের করা কাগজটাতে কী ছিল?
ক. কন্যার হাতের ছাপ
খ. মায়ের হাতের ছাপ
গ. পুত্রের হাতের ছাপ
ঘ. পিতার হাতের ছাপ
১১. ‘ঝুলির ভেতরে কী’ প্রশ্ন করাতে কাবুলিওয়ালা কী উত্তর দিয়েছিল?
ক. কিশমিশ খ. সন্দেশ
গ. হাতি ঘ. আঙুর
১২. মিনির বাবা কাবুলিওয়ালাকে কী দেখে চিনতে পারলেন?
ক. লম্বা চুল খ. ঝুলি
গ. হাসি ঘ. পোশাক
১৩. কাবুল কোথায় অবস্থিত?
ক. তাজাকিস্তানে খ. আফগানিস্তানে
গ. পাকিস্তানে ঘ. উজবেকিস্তানে
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায়ই একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েক দিনের চেষ্টায় ছেলেটি তার সঙ্গে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায় দিনই তিনি খাবার নিয়ে আসেন। তবে কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন।
১৪. উদ্দীপকে ফাতেমা চৌধুরীর সঙ্গে ‘কাবুলিওয়ালা’ গল্পের কোন চরিত্রের মিল আছে?
ক. রহমত খ. রামদয়াল
গ. লেখক ঘ. মিনি
১৫. উদ্দীপকে ‘কাবুলিওয়ালা’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
i. সন্তান বাৎসল্য
ii. সহমর্মিতা
iii. সহযোগিতা
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. ‘কাবুলিওয়ালা’ গল্পটি পাঠের উদ্দেশ্য কী?
ক. লেখকের ছেলেবেলা সম্পর্কে ধারণা দেওয়া
খ. ছোট বয়সের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা
গ. পিতা-কন্যার সম্পর্কের স্বরূপ উন্মোচন
ঘ. বাংলা ভাষার সাধুরীতির সাহিত্যপাঠে অনুপ্রাণিত করা
১৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়তে বিলেতে গিয়েছিলেন?
ক. ষোলো খ. সতেরো
গ. আঠারো ঘ. উনিশ
১৮. রবীন্দ্রনাথ কোথায় মৃত্যুবরণ করেন?
ক. শান্তিনিকেতনে খ. কলকাতায়
গ. লন্ডনে ঘ. শিলাইদহ
১৯. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. তুলসী দাস
উত্তর
১. গ, ২. ক, ৩. খ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. খ, ১০. ক, ১১. গ, ১২. গ, ১৩. খ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. খ, ১৮. খ, ১৯. ক