আনসারের শিরোপা

রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে পুলিশ হ্যান্ডবল দল মাঠ ত্যাগ করে আর ফিরে না আসায় জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনালে বিজয়ী ঘোষণা করা হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। প্রথমবারের মতো মর্যাদার এই আসরের শিরোপা জিতল তারা। যদিও ফাইনালের দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সমানে সমান লড়াই চলছিল দু’দলের মধ্যে (২২-২২)। কিন্তু রেফারি পুলিশের একজন খেলোয়াড়কে দু’মিনিটের জন্য সাসপেন্ড করেন।