ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক মন্দিরের পুরোহিতের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালু দাস (২৫) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে শহরের পাইকপাড়া এলাকার সুবোধ দাসের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ওসি (অপারেশন) ইসতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বখাটে কালুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।