মাগুরার শ্রীপুরে ইউরিনকো জুট মিলের উদ্বোধন

কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে গতকাল শুক্রবার বিকেলে ইউরিনকো জুট মিলের উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ মিলের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা নবুয়ত আলী, শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ বিপিএম প্রমুখ।