সিলেট জেলা আইনজীবী সমিতি

সভাপতি ফয়েজ পুনর্নির্বাচিত সম্পাদক পদ স্থগিত

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে এ টি এম ফয়েজ উদ্দিন পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী সমান ভোট পাওয়ায় ওই পদের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আগামীকাল রবিবার এ ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমদাদুল হক।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির ২ নম্বর হলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সমিতির ১ হাজার ৬১০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৪৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সমিতির ২৬টি পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে গতকাল শুক্রবার ভোরে ফল ঘোষণা করা হয়।