শীতে সুবিধাবঞ্চিতদের সুরক্ষায় ‘ভ্যাসলিন’ এর ভিন্নধর্মী উদ্যোগ

শীতে সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা দিতে বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড ভ্যাসলিন আবারও শুরু করল তার সামাজিক সহযোগিতা উদ্যোগ ভ্যাসলিন হিলিং প্রজেক্ট। এ বছর ত্বক সুরক্ষাকারী ব্র্যান্ড ভ্যাসলিন টিএমএসএসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে উত্তরবঙ্গের ৫০,০০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করতে যাচ্ছে।

আগামী ১৯ জানুয়ারি থেকে শীত থেকে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ভ্যাসলিন হিলিং প্রজেক্টের অংশ হিসেবে এই কম্বল বিতরণ করা হবে। বিতরণ র্কাযক্রমে উপস্থিত থাকবেন ইউনিলিভার বাংলাদেশ ও টিএমএসএসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্যোগটি সম্পর্কে ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘ব্র্যান্ড হিসেবে ভ্যাসলিন বরাবরই ত্বকের সুরক্ষার কথা বলে। বিগত বছরগুলোতে ভ্যাসলিন হিলিং প্রজেক্টের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করেছে। এবার শীতের প্রকোপ যেহেতু বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে, তাই সুবিধাবঞ্চিতদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ। ভ্যাসলিন বিগত বছরগুলোতে ৮ লাখেরও বেশি মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে সহযোগিতা করেছে এবং এ বছরও ব্র্যান্ডটি ৫০ হাজার পরিবারকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে। আমরা টিএমএসএসের মতো সামাজিক সংগঠনের সঙ্গে একত্রে এরকম উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আনন্দিত এবং আগামী বছরগুলোতেও এই কার্যক্রম এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি।’ বিজ্ঞপ্তি।