সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধ

দুজন খুনের ঘটনা পরিকল্পিত বলছে পুলিশ, গ্রেপ্তার ১

পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই বাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনাকে পরিকল্পিত বলছে পুলিশ। গতকাল রবিবার নিহত মুন্নাফের স্ত্রী রুলিনা খাতুন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় মামলা করেছেন। মামলার অন্যতম আসামি বাচ্চু প্রামাণিকের স্ত্রী মনজিলা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বিরোধপূর্ণ যে জমি নিয়ে হত্যাকান্ড ঘটেছে, উভয়পক্ষকে নিয়ে একাধিক সালিশে স্থানীয় প্রশাসন বিষয়টির মীমাংসা করে দিয়েছিল। গত শনিবার বাচ্চু প্রামাণিকের নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মুন্নাফ ও নাসিরকে হত্যা করা হয়। আহত ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তারা বিস্তারিত জানতে পেরেছেন।