একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ সোমবার শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন। বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেবেন।
ইতিমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দেওয়া হয়েছে। ভাষণে সরকারের উন্নয়ন কর্মকা-সহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। রাষ্ট্রপতির ভাষণ ছাড়া এই অধিবেশনে বেশ কটি বিল উত্থাপন ও পাস হতে পারে।
সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন হবে। এবারও প্রথম দিন মিডিয়াকর্মীরা সংসদ অধিবেশনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন। বাকি কার্যদিবস সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে অধিবেশনের খবর সংগ্রহ করতে হবে।