এবারের জাতীয় কবিতা উৎসব স্থগিত

করোনা প্রাদুর্ভাবের কারণে এবারের জাতীয় কবিতা উৎসব স্থগিত করা হয়েছে। বিগত বছরগুলোতে ১ ও ২ ফেব্রুয়ারি এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এবার করোনার কারণে উৎসবটি আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ।

তিনি বলেন, গত শুক্রবার জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উৎসবের তারিখ ও সময় ঘোষিত হবে।

গতকাল জাতীয় কবিতা পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, করোনা পরিস্থিতিতে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ‘জাতীয় কবিতা উৎসব-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে না।