আগামী মৌসুমে সব চিনিকল বন্ধ হওয়ার শঙ্কা বাম জোটের

রাষ্ট্রের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ করেছে সরকার। লোকসান ঠেকাতে সরকার যে পদ্ধতি নিয়েছে তাতে আগামী মৌসুমে স্বয়ংক্রিয়ভাবেই সব চিনিকল বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল রবিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে চিনিকল নিয়ে এক সংবাদ সম্মেলনে বাম জোটের নেতারা এই শঙ্কার কথা জানান।

গত ১০ ও ১২ জানুয়ারি ৯ জেলায় ১০টি চিনিকল ও আখ চাষ এলাকায় ঝটিকা সফরে যান বাম গণতান্ত্রিক জোটের ৮ প্রতিনিধি। সফরে চিনিকলগুলোর শ্রমিক, আখচাষি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও পথসভা করা হয় বলে জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বাফী রতন।