রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২১ হাজার ৯৪৫ পিস ইয়াবা, ৯,৩৫৬ গ্রাম ৪০৪ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৭০০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ২ লিটর দেশি মদ ও ০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা হয়েছে।