ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গুঁড়া হলুদে চালের গুঁড়া ও রং মেশানোর অপরাধে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে ওই উপজেলার নলডাঙ্গা সড়কে অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চালের গুঁড়া ও রং মেশানোর সময় হাতে নাতে ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪২ ধারা অনুযায়ী ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।