মোটরসাইকেল-নছিমন মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত-৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়ের চায়ের হাট নামক স্থানে মোটরসাইকেল ও ইট বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আবদুল্লাহ আল মাসুম (৩০) নিহত ও তার স্ত্রী লিভা খাতুন ((২৪) সহ তিনজন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মাসুম মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের আদম আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিহত আবদুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুন চুয়াডাঙ্গা থেকে কাজ শেষে গ্রামের বাড়ি গহরপুর ফিরছিল, এ সময় সদর উপজেলার হাতিকাটা মোড়ের চায়ের হাট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই (অবৈধ যান) আলমসাধূর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আবদুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুনসহ ৪জন গুরুতর আহত হয়। ফায়াসার্ভিসেদর সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে মোটরসাইকেল চালক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আহত লিভা খাতুন ও আলমসাধু চালক সজিব (১৭) মাথার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন এবং আহত অন্যজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।