জঙ্গিদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সোমবার থেকে চালু হয়েছে র্যাবের হট লাইন।
এ হটলাইনের মাধ্যমে পলাতক জঙ্গিরা র্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তাদের প্রথমে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে। এরপর তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়া হবে।
র্যাব জানায়, rabintdir@gmail.com এই হটলাইন ই-মেইল আইডি দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
উল্লেখ, গত ১৪ জানুয়ারি র্যাব সদর দপ্তরে ৯ জঙ্গি আত্মসমর্পণ করেন। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি ড. বেনজীর আহমেদ ও র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।