গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ রিকশা আরোহীর মৃত্যু

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই রিকশা আরোহী নিহত হয়েছে । সোমবার রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর মান্দারতলায় একটি মাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার ওপরে পড়লে রিকশারোহী দুইজন নিহত হয় । ট্রাকটি মাছ বোঝাই করে খুলনা থেকে ঢাকা যাচ্ছিল।

এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল প্রায় ১ ঘন্টা বন্ধ থা‌কে। ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা রিকশারোহীদের গোপালগজ্ঞ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘটনা করেন। নিহতদের মধ্যে সদর উপজেলার পারকুশলি গ্রামের রিয়াজুল শেখের (১৭) পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত মেলেনি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার নিশ্চিত করে জানান, পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে‌ছে।