ঢাকা মহানগরীতে পত্রিকার হকারদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে দায়িত্বশীলদের দৈনিক ‘দেশ রূপান্তর’। গতকাল সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নেতাদের মাঝে কম্বল বিতরণ করেন দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি.-এর কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সহসভাপতি নূর নবী খান, সার্কুলেশন ম্যানেজার মো. আবুল কালাম, উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, প্রধান হিসাবরক্ষক মুমিনুল ইসলাম, পরিচালক মো. দেলোয়ার হোসেন, সিটি সুপারভাইজার নূরুজ্জামান ইকবাল, সেন্টার সুপারভাইজার মো. নয়ন মিয়া। এর আগে ভোর সাড়ে ৫টায় সদরঘাট, নবাবপুর সেন্টারে হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আগামী ১০ দিন ঢাকা মহানগরীর হকারদের মাঝে প্রতিষ্ঠানটি ৪ হাজার ৩০০ কম্বল বিতরণ করবে।