এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড মঙ্গলবার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে আলী যাকের এর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে।
প্রতিষ্ঠানের কর্মীরা আলী যাকের অভিনীত নাটক ও তার নির্মিত তথ্যচিত্র দেখাসহ তাকে শ্রদ্ধা জানিয়ে মানপত্র পাঠ ও কর্মসূচির মাধ্যমে দিনটি উদ্যাপন করেন। এদিন ‘পার্পল দিবস’ নাম দিয়ে কর্মীরা সকলেই বিভিন্ন শেডের পার্পল কাপড় পরে দিনটি পালন করেন।
আসাদুজ্জামান নূর এবং ইরেশ যাকের, মোরশেদ আলম-সহ এশিয়াটিক মাইন্ডশেয়ারের ছাদে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন সারা যাকের এবং শ্রিয়া সর্বজয়া।
বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপ পরিবর্তন করার লক্ষ্য নিয়ে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড গ্রুপ এম ও এশিয়াটিক থ্রি-সিক্সটির যৌথ উদ্যোগে ২০০১ সালের জুনে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থাটি বাংলাদেশের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর জন্য মিডিয়া সলিউশন তৈরি করে আসছে।
এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড চেয়ারম্যান হিসেবে পেয়েছে আলী যাকের-এর মতো একজন অসাধারণ ব্যক্তির নেতৃত্ব। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান নূর, এক্সিকিউটিভ ভাইস চেয়ার পারসন পদে সারা যাকের ও ম্যানেজিং ডিরেক্টর পদে মোরশেদ আলমসহ এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড-এর রয়েছে অভিজ্ঞ একটি দল।