রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে অভিযুক্ত। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৬৯১ পিস ইয়াবা, ১৩৯ গ্রাম হেরোইন, ০২ কেজি ০৫ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।