রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রূপায়ণ শপিং স্কয়ারে অবস্থিত রংধনু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘বাজার সারাবেলা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দেশের অন্যতম এ সুপার শপের দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে গত বুধবার রাতে বিশেষ মোনাজাত ও কেট কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘বিগত এক বছরে বসুন্ধরা আবাসিক এলাকাসহ রাজধানীর উত্তরাঞ্চলের বাসিন্দাদের আস্থা অর্জন করেছে বাজার সারাবেলা। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।’ তিনি বলেন, ‘এ ধরনের সুপারশপ রাজধানীর অন্যান্য এলাকাতেও গড়ে তোলা হবে। এতে ক্রেতারা ভেজালমুক্ত পণ্য হাতে পাওয়ার পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক লায়ন শাহিন মালুম, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।