সিনিয়র সচিব হলেন আবু হেনা মোস্তফা কামাল

সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার পদোন্নতির বিষয়টি জানানো হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর। 

সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার আইএসপিআরসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর/সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

ড. মো. আবু হেনা মোস্তফা কামাল গত বছর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্বপ্রাপ্ত হন। বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের এ কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের   দায়িত্বও পালন করেন।