চিকিৎসার জন্য ঢাকা আসার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ২

মাদারীপুরের শিবচরে শুক্রবার দুপুর ১২টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেন্স খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকা যাচ্ছিল খাদিজা বেগমের পরিবার। অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের কুতুবপুর বড় কেশবপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৫০) এবং জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭) মারা যান। এ ছাড়া আরো তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ মজুমদার জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে।