নরসিংদীর ঘোড়াশাল পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র শরিফুল হক নির্বাচনী শোডাউন ও জনসভা করেছেন।
শনিবার বিকেলে পলাশ বাসস্ট্যান্ডে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতা-কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মেয়র শরিফুলের পক্ষে মিছিল নিয়ে যোগ দিয়েছেন।
বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার কো-অপারেটিভ স্কুল মাঠ থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জনসভায় যোগ দেয় পলাশ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঘোড়াশাল পৌর সভার মেয়র শরিফুল হক এর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মৃধা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা দিলীপ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মাহফুজুল হক টিপু, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শরিফুল হক ঘোড়াশাল পৌরসভা আওয়ামী লীগের দুই বারের সভাপতি ও দুই বারের নির্বাচিত মেয়র। গত দশ বছরে ঘোড়াশাল পৌরসভাকে মডেল পৌরসভায় গড়ে তোলেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে পুনরায় শরীফুল হককে মনোনয়নের দাবি জানান।