বাগেরহাটের মোংলায় রেললাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মো. আব্দুল্লাহ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মোংলা-খুলনা রেললাইনের মোংলার দিগরাজ এলাকায় গতকাল শনিবার বিকেলে মাটির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটি কাটায় ব্যবহৃত একটি যন্ত্র ছুটে ওই শ্রমিকের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মো. আব্দুল্লাহ (২৪) যশোরের বাঘার উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের মো. রাবান্নির ছেলে। তার মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।