আসছে সেচ মৌসুমে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল রবিবার অনলাইনে সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।
চলতি সেচ মৌসুমে সারা দেশে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ১৪ হাজার মেগাওয়াট। চাহিদার সবটুকু বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সেচ মৌসুম থাকে। বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময়ে বিদ্যুতের চাহিদা বেশি থাকে। গত সেচ মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১১ হাজার ৯৭৭ মেগাওয়াট। এবার চাহিদা ধরা হয়েছে ১৪ হাজার মেগাওয়াট।
নসরুল হামিদ বলেন, ‘সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে। বিদ্যুৎ বিভাগ ও জ¦ালানি বিভাগ নিজেদের মধ্যে সমন্বয় করে গ্যাস ও জ্বালানি তেলের জোগান অব্যাহত রাখবে।’